
নিউজ ডেক্স : সাতকানিয়ার ১৫নং ছদাহা ইউনিয়নের এক শিক্ষার্থীর বাল্য বিয়ে বন্ধ করা হয়েছে। শিক্ষার্থীর নাম উম্মে হাসনাত মিশকাত (১৫)। সে পাহাড়কুল গ্রামের মৃত ইউনুছ মিয়ার মেয়ে ও ছদাহা কে কে উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। জানা যায়, মিশকাত (১৫)-এর সাথে একই গ্রামের শমসুল ইসলামের ছেলে মোঃ ইসার (৩২) গতকাল বিয়ের দিন ঠিক করা ছিল। খবর পেয়ে থানার এসআই দীপন চন্দ্র সরকার বাল্য বিয়ের কুফল সম্পর্কে মিশকাতের মামা মনির আহমদকে বুঝিয়ে বললে তিনি তার ভাগ্নি মিশকাতকে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে দিবেন না মর্মে মুচলেকা প্রদান করেন। সাতকানিয়া থানার ওসি মো. রফিকুল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

Lohagaranews24 Your Trusted News Partner