
নিউজ ডেক্স : সাতকানিয়া উপজেলার কেরানীহাট-বান্দরবান সড়কের জনার কেওচিয়ার সামিয়ার পাড়া এলাকায় ৭ মে সোমবার দুপুর সাড়ে ১২টায় মাটি চাপায় এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত শ্রমিকের নাম রিপন (২৮)। এ ঘটনায় গুরতর আহত হয়েছে আবদুর রাজ্জাক (৩০)। তারা দু’জনেই অপটিক্যাল ফাইবারের লাইন মেরামত কাজ করতে গিয়ে মাটি চাপা পড়েন। তাদের বাড়ি জামালপুর জেলায় বলে জানা গেছে।
জানা যায়, বান্দরবান-কেরানীহাট সড়কের পাশ দিয়ে ভুগর্ভস্থ অপটিক্যাল ফাইবারের মেরামত কাজ করার সময় গর্ত খুড়ে অপটিক্যাল ফাইবারের ক্যাবল বের করার জন্য গর্তে নামেন দু’শ্রমিক। গর্তে কাজ করার সময় সড়কের উপর স্তুপ করে রাখা মাটি ভেঙ্গে দু’শ্রমিক চাপা পড়ে যান। এ সময় মাটি চাপা পড়ে ঘটনাস্থলেই রিপন মারা যায়। অন্যরা শ্রমিকরা আহত অবস্থায় আবদুর রাজ্জাককে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। ঘটনার পর পর অপটিক্যাল ফাইভারের কাজ পাওয়া ঠিকাদার ঘটনাস্থল থেকে সরঞ্জাম নিয়ে চলে যান। এ ব্যাপারে বক্তব্য নেয়ার জন্য ঠিকাদারে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

Lohagaranews24 Your Trusted News Partner