
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়া উপজেলার আমিরাবাদ বণিক পাড়ায় আগুনে ৩ বসতঘর পুড়ে ছাই হওয়ার সংবাদ নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য জাহাঙ্গীর আলম। আজ ২৬ মার্চ মঙ্গলবার সন্ধ্যা ৭টায় অগ্নিকান্ডের এ ঘটনা ঘটে। অগ্নিকান্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ ১৫ লক্ষ টাকা বলে দাবী করছেন ক্ষতিগ্রস্থরা।
ক্ষতিগ্রস্থরা হলেন বণিক পাড়ার মৃত রাজ চন্দ্র ধরের পুত্র মতি লাল ধর, মৃত সুধাংশু কুমার ধরের পুত্র সঞ্জিব ধর ও মৃত গোবিন্দ চন্দ্র ধরের পুত্র শিবু কুমার ধর। অগ্নিকান্ডের ঘটনায় শিবু ধরের পুত্র জয়ধর (১৩) আহত হয়েছে বলে জানা গেছে।

ইউপি সদস্য জাহাঙ্গীর আলম জানান, মতি লাল ধরের বসতঘরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত। মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। শোরচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। ততক্ষণে আগুনে টিন, বেড়া ও মাটির দেওয়ালযুক্ত বসতঘরের সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে সাতকানিয়া ফায়ার ষ্টেশনের দমকল বাহিনী আগুনের সবকিছু পুড়ে যাবার পর ঘটনাস্থলে এসেছেন বলে জানান তিনি।
এ রিপোর্ট লেখা পর্যন্ত ক্ষতিগ্রস্থদের সাহাযার্থে কেউ এগিয়ে আসেননি। তারা বর্তমানে খোলা আকাশের নিচে মানবেতর দিনযাপন করছেন।
Lohagaranews24 Your Trusted News Partner