
এলনিউজ২৪ডটকম : টানা বিদ্যুৎ না থাকায় পুরো লোহাগাড়া এখন ‘অন্ধকারে’। ভূতড়ে পরিবেশ বিরাজ করছে পুরো লোহাগাড়ায়। একদিকে প্রচন্ড তাপদাহ অপরদিকে টানা লোডশেডিং, ফলে জনজীবন চরম দূর্বিসহ হয়ে উঠেছে।
জানা যায়, সোমবার বিকেল ৪টা থেকে দিনগত রাত সাড়ে ১২টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত বিদ্যুৎ নেই লোহাগাড়ায়। তবে রাত ৮টা থেকে ৯টার মধ্যে ৩ বার বিদ্যুৎ সংযোগ চালু হলেও তা ৫ মিনিটের বেশী থিতু ছিল না।

এ ব্যাপারে চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি লোহাগাড়া জোনাল অফিসের ডিজিএম’র মুঠোফোনে একাধিকবার কল করেও সংযোগ পাওয়া যায়নি। তাই তাঁর বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
এদিকে বিদ্যুৎ না থাকায় প্রায় পুরো লোহাগাড়া অন্ধকারে রয়েছে।টানা বিদ্যুৎ না থাকায় জনজীবনে ভোগান্তিও শুরু হয়েছে।
Lohagaranews24 Your Trusted News Partner