
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ায় ১৪ হাজার ১০ পিস ইয়াবাসহ দুই পাচারকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ইউনিয়নের জাঙ্গালিয়া এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় জব্দ করা হয়েছে ইয়াবা পাচারকাজে ব্যবহৃত মাইক্রোবাস।
গ্রেপ্তারকৃতরা হল, কক্সবাজারের ঈদগাঁও থানার ইসলামপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের নাপিতখালী লোকার মৃত মো. আইয়ুব আলীর পুত্র মো. নাছির উদ্দিন (৫২) ও রামু থানার ফতেকারকুল ইউনিয়নের ৫নং ওয়ার্ডের হাইপুটি এলাকার বিমল বড়ুয়ার পুত্র সুমন বড়ুয়া (৩৬)।
পুলিশ জানায়, মঙ্গলবার (২৫ জানুয়ারি) রাতে একটি মাইক্রোবাসে তল্লাশী করা হয়। এ সময় নাছির উদ্দিনের কাছ থেকে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। অপরদিকে বুধবার (২৬ জানুয়ারি) ভোরে যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে সুমন বড়ুয়ার কাছ থেকে ৪ হাজার ১০ পিস ইয়াবা পাওয়া যায়। তারা ইয়াবাগুলো কক্সবাজার থেকে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, ইয়াবাসহ গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা রুজু করা হয়। বুধবার তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।
Lohagaranews24 Your Trusted News Partner