
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়া থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ২৮ জুন বৃহস্পতিবার রাতে বিভিন্ন মামলার ৩ আসামীকে গ্রেফতার করেছে। এর মধ্যে সাজাপ্রাপ্ত ১ জন ও পরোয়ানাভূক্ত ২ জন আসামী রয়েছে। পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম।
গ্রেফতারকৃতরা হলেন উপজেলার আধুনগর ডাক্তার এয়াকুব পাড়ার মৃত আবদুল হাকিমের পুত্র সাজাপ্রাপ্ত কামাল হোসাইন, পরোয়ানাভূক্ত আসামী যথাক্রমে উপজেলার চরম্বা নোয়ার বিলা সিকদার পাড়ার আলী আহমদের পুত্র বেল্লাল উদ্দিন ও উত্তর কলাউজান সিকদার বাড়ির আবদুল মজিদের পুত্র আমিনুল হক।

আজ ২৯ জুন শুক্রবার তাদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে লোহাগাড়া থানা সূত্রে প্রকাশ।
Lohagaranews24 Your Trusted News Partner