
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ার উপজেলার আমিরাবাদ পূর্ব হাজার বিঘা গ্রামের মোঃ আবদুল জলিল আজ ২২ ফেব্র“য়ারী সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাকার একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। তিনি ওই এলাকার আহমদুর রহমানের পুত্র ও দু’কন্যা সন্তানের জনক। চট্টগ্রাম ফ্রিপোর্ট এলাকার ব্যবসায়ী এবং যুবদল নেতা হিসেবে পরিচিতি ছিল। বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের বন্ধু শাহাদত হোসেন সোহেল।
সোহেল জানান, গত ২১ ফেব্র“য়ারী বেলা ৩টায় নগরীর বিশ্বরোড এলাকায় কাভার্ড ভ্যান ও পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে একজন ঘটনাস্থলে নিহত হয়। স্থানীয় আহত অবস্থায় জলিলকে উদ্ধার করে নগরীর একটি বেসরকারী হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে আশংকাজনক অবস্থায় তাকে ঢাকার একটি বেসরকারী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তিনি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করে।

সোহেল আরো জানান, নিহতের লাশ ঢাকা থেকে আমিরাবাদের গ্রামের বাড়িতে নিয়ে আসা হচ্ছে। ২৩ ফেব্র“য়ারী শুক্রবার নিহতের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। তবে নামাজে জানাজা কয়টার সময় অনুষ্ঠিত হবে তা নিশ্চিত করে জানাতে পারেননি তিনি।
Lohagaranews24 Your Trusted News Partner