
নিউজ ডেক্স : চট্টগ্রামের সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর কুলখানির মেজবানে পদদলিত হয়ে নিহতদের প্রত্যেকের পরিবারকে পাঁচ লাখ টাকা করে অর্থ সহায়তা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ রবিবার সকালে চট্টগ্রামে নৌ বাহিনীর কুচকাওয়াজ দেখার পর বিকাল ৪টা ৫ মিনিটে নগরীর চশমা হিলে মহিউদ্দিনের বাসায় পৌঁছান প্রধানমন্ত্রী।

প্রায় ৪০ মিনিট তার বাসায় অবস্থান করেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি মহিউদ্দিনের কুলখানির মেজবানে পদদলনে নিহতদের পরিবারের সদস্যদের সমবেদনা জানান এবং এ অর্থ সহায়তা করেন।
গত ১৮ ডিসেম্বর নগরীর ১৩টি কমিউনিটি সেন্টারে তার কুলখানির মেজবানের আয়োজন করা হয়েছিল। এর মধ্যে আসকার দিঘীর পাড়ে রীমা কমিউনিটি সেন্টারে পদদলিত হয়ে ১০ জন নিহত হন এবং আহত হন আরও অনেকে।
Lohagaranews24 Your Trusted News Partner