Home | ব্রেকিং নিউজ | লোহাগাড়া রিপোর্টার্স ইউনিটির আলোচনা সভা ও দোয়া মাহফিল

লোহাগাড়া রিপোর্টার্স ইউনিটির আলোচনা সভা ও দোয়া মাহফিল

জুলাই অভ্যুত্থান দিবস উপলক্ষে শহীদদের স্মরণে লোহাগাড়া রিপোর্টার্স ইউনিটির আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট) রাত ৮টায় লোহাগাড়া সিটি হাসপাতালের হল রুমে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লোহাগাড়া রিপোর্টার্স ইউনিটির সভাপতি হোছাইন মেহেদী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুল ইসলাম।
পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন প্রবীণ রাজনীতিবিদ ও সমাজসেবক মাওলানা হাসান রউফি।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক জাহেদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বান্দরবান বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য ঠিকাদার আব্দুর রহিম, কলামিস্ট মোহাম্মদ হোসেন, শিক্ষক আছার উদ্দিন এবং ব্যবসায়ী-রাজনীতিবিদ মো. নুরুচ্ছফা।
এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি মোহাম্মদ মারুফ, সাংগঠনিক সম্পাদক খলিল চৌধুরী, অর্থ ও দপ্তর সম্পাদক তাজ উদ্দিন, প্রচার, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ আলাউদ্দিন, কবি মোহাম্মদ সোলাইমান, সাবেক ছাত্রনেতা মহিউদ্দিন, সেলিম উদ্দিন, মিজানুর রহমান, সাংবাদিক মেজবাহ উদ্দিন মিনহাজ, পল্লী চিকিৎসক মো. হেলাল উদ্দিন, লোহাগাড়া উপজেলা পরিষদের সিএ মোহাম্মদ সোহেল প্রমুখ।
বক্তারা তাঁদের বক্তব্যে জুলাইয়ের বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে শহীদদের স্মরণ করেন এবং তাঁদের আত্মত্যাগকে সম্মান জানিয়ে গণমাধ্যমকর্মীদের দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। প্রেস বিজ্ঞপ্তি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!