Home | ব্রেকিং নিউজ | লোহাগাড়ায় অস্ত্রসহ সন্ত্রাসী কালা বাবুল গ্রেপ্তার

লোহাগাড়ায় অস্ত্রসহ সন্ত্রাসী কালা বাবুল গ্রেপ্তার

এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ায় অস্ত্রসহ মো. বাবুল প্রকাশ কালা বাবুল (৩৫) নামে এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চাকফিরানী এলাকার মো. ইউনুসের পুত্র।

বুধবার (৪ ফেব্রুয়ারি) ভোররাত ৪টা থেকে সকাল সাড়ে ৮টা পর্যন্ত চাকফিরানী এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে যৌথবাহিনী।

জানা যায়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় চিহ্নিত ও শীর্ষ সন্ত্রাসীদের গ্রেপ্তার ও অপতৎপরতা দমনের লক্ষ্যে অভিযান পরিচালনা করা হয়। এ সময় কালা বাবুলের বাড়ি থেকে ১টি দেশিয় তৈরি বন্দুক (এলজি), ২টি কার্তুজ, ৭টি রাম দা ও ৪টি মোবাইল উদ্ধার করা হয়েছে।

অপরদিকে, একই এলাকায় সন্ত্রাসী গ্রুপ তৌহিদ বাহিনীর বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় সন্ত্রাসী তৌহিদের পিতা ও মৃত আনু মিয়ার পুত্র মামলার চার্জশীটভূক্ত আসামি আবু তাহেরকে (৬৫) গ্রেপ্তার করা হয়েছে। পরে গ্রেপ্তারকৃতদের থানায় হন্তান্তর করা হয়।

লোহাগাড়া থানার পরিদর্শক (তদন্ত) প্রশান্ত কুমার ভৌমিক জানান, অস্ত্রসহ গ্রেপ্তার কালা বাবুলের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করা হয় একইদিন গ্রেপ্তার দুই জনকে আদালতে সোপর্দ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!