
নিউজ ডেক্স : দুর্নীতিতে জড়িত থাকার কারণে যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীকে বহিষ্কার করা হয়েছে।
আজ রবিবার গণভবনে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কেন্দ্রীয় যুবলীগ নেতাদের মধ্যে বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

বহিষ্কার হওয়া যুবলীগ চেয়ারম্যানের বর্তমান বয়স ৭১ বছর। প্রায় দুই সপ্তাহ ধরে তিনি জনগণের নজর থেকে দূরে রয়েছেন।
Lohagaranews24 Your Trusted News Partner