
______ফিরোজা সামাদ______
অামার দু’টো পা অাছে,
কিন্তু প্রতিবাদের মিছিলে যেতে পারছিনা,

দু’টো হাত অাছে অামার,
কিন্তু প্রতিবাদের ভাষায় লিখতে পারছিনা,
মুখ অাছে কিন্তু প্রকাশ্যে
সত্য বলতে পারছিনা,
অালোয় ভরা দু’টো চোখ অাছে,
কিন্তু অন্যায় অবিচার দেখেও
না দেখার ভান করি,
কান দু’টোতে অার্তনাদের সুরকে
ঢেকে দেই ধুমধাড়াক্কা শব্দে,
মাথা অাছে বটে,
কিন্তু তাতে মেধার কোনো প্রতিফলন নেই !!
তাহলে ?
অাপাদমস্তক অামি মানুষরূপী কোনো প্রাণী,
অথবা অামাকে প্রতিবন্ধি করে রাখা হয়েছে !!
অামি অন্যায়ের বিরুদ্ধে
ন্যায় ও প্রতিবাদের মিছিলে
যেতে চাই,
অামি চিৎকার করে সত্য বলতে চাই,
কিন্তু অামার কন্ঠনালি সজোড়ে চেপে
ধরে পেছন থেকে কেউ !!
Lohagaranews24 Your Trusted News Partner