
______মুহাম্মদ সোলাইমান______
আমার বিয়ের পূর্ব রাত,
মেহেদী ছাড়া ছিল হাত।
মহান আল্লাহ আমার মনের ইচ্ছা পূরণ করলো,
হাতে মেহেদী ছাড়াই আমার বিয়ে সম্পন্ন হলো।
মেয়েরা তো লাগাবে মেহেদী, ছেলেরাতো নয়,
সকল সুন্দর মেয়েদের তরে, ছেলেদেরও কিছু রয়।
সুন্নাত মতে করেছি বিয়ে এতেই তো আমার আনন্দ,
সকল আশা হয়েছে পূরণ, বাজে তাই সুখের ছন্দ।
মেহেদী অনুষ্ঠান হয়নি আমার ফটোসেশন পর্ব ছিল,
ভিন্ন আয়োজন করতে পেরে মনের কুঠিরে গর্ব ছিল।
যৌতুক বিহীন বিয়ে হওয়ায় অন্তরে সুখের ভাবনা ছিল,
আল্লাহর কাছে করুণা চেয়েছি সুখানুভূতি তাই বেশি ছিল।।

Lohagaranews24 Your Trusted News Partner