
বোয়ালখালী উপজেলার চরণদ্বীপ রজভীয়া ইসলামিয়া ফাযিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা আল্লামা মুফতি মুহাম্মদ ইদ্রিছ রেজভীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে এক বিবৃতি প্রদান করেছেন চট্টগ্রাম- ১৫ (সাতকানিয়া লোহাগাড়া) আসনের সংসদ সদস্য প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী।
বিবৃতিতে তিনি বলেন, অত্যন্ত অমায়িক স্বভাব, দূর দৃষ্টিসম্পন্ন খোদাভিরু একজন বিদগ্ধ আলেমেদ্বীন ছিলেন মুফতি মুহাম্মদ ইদ্রিছ রেজভী। তীক্ষè মেধা আর উন্নত স্বভাব- চরিত্রের জন্য তিনি বিশেষ সুনাম ও সুখ্যাতির অধিকারী ছিলেন। তাঁর ইন্তেকালে জাতি হারিয়েছে একজন খাঁটি দেশপ্রেমিক আলেমেদ্বীন। ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি মরহুমের মাগফিরাত কামনার পাশাপাশি তাঁর শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
ড. নদভী এমপির প্রেস সচিব অধ্যাপক শাব্বির আহমদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি সূত্রে এ তথ্য জানা যায়।

Lohagaranews24 Your Trusted News Partner