
কায়সার হামিদ মানিক, উখিয়া : উখিয়ার মরিচ্যা যৌথ চেক পোষ্টে যাত্রীবাহী বাসে তল্লাশী চালিয়ে ১৯শ ৩৫টি ইয়াবা উদ্ধার করেছে বিজিবি।
আজ ১২ মার্চ দুপুর ১১টার দিকে গোপন সংবাদে ৩৪ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সদস্যরা টেকনাফ থেকে কক্সবাজারগামী যাত্রীবাহী সরাসরি স্পেশাল সার্ভিস বাস কোচ (কক্সবাজার-জ-১১-০১২৬) তল্লাশী করে বাসের সিটের নিচে লুকায়িত অবস্থায় মালিক বিহীন ইয়াবা গুলো উদ্ধার করেছে বলে জানা গেছে। যার মূল্য ৫ লক্ষ ৮০ হাজার ৫০০টাকা।

এ ব্যাপারে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন বিজিবির অতিরিক্ত পরিচালক ইকবাল আহমেদ। এসব ইয়াবার দায় স্বীকার না করায় কাউকে আটক করা হয়নি।
Lohagaranews24 Your Trusted News Partner