Home | দেশ-বিদেশের সংবাদ | বঙ্গবন্ধু টানেল সাময়িক বন্ধ

বঙ্গবন্ধু টানেল সাময়িক বন্ধ

নিউজ ডেক্স: বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলে সব ধরনের গাড়ি চলাচল বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। রোববার (২৬ মে) দুপুর থেকে টানেলে গাড়ি চলাচল বন্ধ রয়েছে।

বিষয়টি নিশ্চিত করেন বঙ্গবন্ধু টানেলের সহকারী প্রকৌশলী (টোল ও ট্রাফিক) তানভীর রিফা।

তিনি বলেন, ঘূর্ণিঝড় রিমালের কারণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল আজ দুপুর থেকে কাল সোমবার সকাল ৬টা পর্যন্ত বন্ধ থাকবে। পরিস্থিতি স্বাভাবিক হলে সোমবার ৬টার পর আবার চালু হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!