
পার্বত্য লামা উপজেলার সরই ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আলমগীর সিকদারকে খুনের বিচার প্রার্থনা করছেন নিহতের ছোট ভাই মোঃ দস্তগীর সিকদার মানিক। আজ ২৪ জুলাই বুধবার খুনের ঘটনাস্থল পরিদর্শনকালে লামা-আলীকদম সেনা জোনের জোন কমান্ডার লেঃ কর্নেল সাইফ শামীম পিএসসি’র কাছে হাতজোড় করে এ প্রার্থনা করেন।
উল্লেখ্য, গত ২৩ জুলাই মঙ্গলবার রাতে লামার সরই ইউনিয়নের খামার বাড়ি থেকে ফেরার পথে হাসনা ভিটা এলাকায় দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করে। এ ঘটনার সাথে জড়িত থাকা সন্দেহে পাহাড়ি এক যুবককে স্থানীয় জনতা আটক করে পুলিশ দিয়েছে। আজ ২৪ জুলাই বুধবার বিকেলে লোহাগাড়া উপজেলার পুটিবিলা ইউনিয়স্থ গৌড়স্থান উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

-ছবি সংগৃহিত ও প্রতিবেদন লোহাগাড়ানিউজ২৪ডটকম
Lohagaranews24 Your Trusted News Partner