
নিউজ ডেক্স : ফটিকছড়ি উপজেলায় বজ্রপাতে নুর বানু (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। নুর বানু ভূজপুর ইউনিয়নের আমতলী কালাঝির বাড়ির বাসিন্দা আব্দুর রাজ্জাকের স্ত্রী।
শনিবার সকালে উপজেলার ভূজপুর থানা এলাকায় আমতলী এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বৃষ্টির সময় প্রয়োজনীয় কাজে ঘরের সামনের উঠানে যান নুর বানু। এসময় বজ্রপাতে আহত হলে মুমূর্ষু অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
Lohagaranews24 Your Trusted News Partner