
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ার বড়হাতিয়ায় টিলা কাটার দায়ে ২ শ্রমিককে ৫০ হাজার টাকা অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় জব্দ করা হয়েছে একটি এক্সকেভেটর। বৃহস্পতিবার (২০ জানুয়ারি) দুপুরে ইউনিয়নের ১নং ওয়ার্ডের হোসেন নগর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অর্থদন্ড প্রাপ্তরা হলেন, সাতকানিয়া থানার সোনাকানিয়ার সোলতান আহমদের পুত্র জসিম উদ্দিন (৩২) ও বাঁশখালী থানার জাকির আহমদের পুত্র মো. শাহজাহান (২১)।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা। তিনি জানান, বড়হাতিয়া ইউনিয়নের হোসেন নগর এলাকায় অবৈধভাবে টিলা কাটার সংবাদ পেয়ে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে ২ শ্রমিককে আটক করে পরিবেশ আইনে ৫০ হাজার টাকা অর্থদন্ড আদায় করা হয়েছে। অভিযানের উপস্থিতি টের পেয়ে টিলা কাটার কাজে ব্যবহৃত এক্সকেভেটর জঙ্গলের ভেতর লুকিয়ে রাখা হয়। পরে লুকিয়ে রাখা এক্সকেভেটর জব্দ করা হয়। টিলা কাটার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

অভিযানে সাথে ছিলেন লোহাগাড়া থানার মোজাম্মেল হক, উপজেলা ভূমি অফিসের সমির চৌধুরী ও নয়ন।
Lohagaranews24 Your Trusted News Partner