
নিউজ ডেক্স: চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বাসের ধাক্কায় মো. ইয়াসিন (৪০) প্রকাশ কালু সওদাগর নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
শনিবার (৩ মে) বেলা সাড়ে ১১টার দিকে পটিয়ার কুসুমপুরা ইউনিয়নের হরিণখাইন হসপিটাল এলাকায় মহাসড়কের এ দুর্ঘটনা ঘটে। নিহত ইয়াসিন কুসুমপুরা ইউনিয়নের দক্ষিণ হরিণখাইন এলাকার শামসুল আলমের ছেলে। তিনি পটিয়া ফকিরা মসজিদ বাজারে ডেকোরেশনের ব্যবসা করতেন।

পটিয়া হাইওয়ে থানার ওসি মোহাম্মদ জসিম বলেন, ঘটনাস্থল থেকে মোটরসাইকেল আরোহীর মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কার্যালয়ে নিয়ে আসা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। বাসটি জব্দ করা হয়েছে। চালক ও সহকারী পালিয়ে গেছে।
Lohagaranews24 Your Trusted News Partner