
নিউজ ডেক্স : বান্দরবানের থানচি উপজেলার দুর্গম এলাকায় বেড়াতে গিয়ে আটকা পড়েছেন ২৫ জন পর্যটক। বিষয়টি জানিয়েছেন থানচি উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুল হক মৃদুল।
তিনি বলেন, পাহাড়ে ভারী বর্ষণ শুরু হওয়ার আগে পর্যটকদের তিনটি দলের মোট ২৫ জন তিন্দু, রেমাক্রি, নাফাখুম হয়ে আরও দুর্গম এলাকায় বেড়াতে যান। পরে ভারী বর্ষণে সাঙ্গু নদীর পানি বৃদ্ধিতে নৌকা চলাচল না করায় ওই পর্যটকরা থানচি উপজেলা সদরে আসতে পারেননি।

তবে থানচির জিন্না পাড়ায় দেশের বিভিন্ন এলাকা থেকে আসা অন্তত ২০ জন পর্যটক আটকা পড়েছেন বলে জানিয়েছেন থানচির পর্যটক গাইড জাহিদুল ইসলাম ইমন।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রবল বর্ষণের কারণে সাঙ্গু নদীর পানি বৃদ্ধি পাওয়ায় থানচির রেমাক্রি, তিন্দু,বড় মদক ও ছোট মদকে নৌ-চলাচল বন্ধ আছে।
Lohagaranews24 Your Trusted News Partner