
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ার পদুয়ায় ইয়াবাসহ দুই বিক্রেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৭ আগস্ট) রাতে ইউনিয়নের জঙ্গল পদুয়া আমতলী এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার পদুয়া ইউনিয়নের জঙ্গল পদুয়া আনন্দঘোনা এলাকার ফারুক আহমদ প্রকাশ লেদাইয়্যার পুত্র নজরুল ইসলাম (২৫) ও একই ইউনিয়নের নয়া পাড়ার মৃত আবদুর রশিদের পুত্র শহিদুল ইসলাম (২৫)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাসহ তাদেরকে গ্রেপ্তর করা হয়। তাদের কাছ থেকে ২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। তারা এলাকার চিহ্নিত মাদক বিক্রেতা।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকের হোসাইন মাহমুদ জানান, ইয়াবাসহ গ্রেপ্তার দুই বিক্রেতার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। মঙ্গলবার সকালে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়।
Lohagaranews24 Your Trusted News Partner