
নিউজ ডেক্স : বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি চার্টার্ড ফ্লাইটে সৌদি আরবের রিয়াদ থেকে ফিরেছেন ৪১৮ বাংলাদেশি। বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেল ৩টা ১১ মিনিটে ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
ইমিগ্রেশনে যাবতীয় প্রক্রিয়া শেষ করে বিকেলে বিমানবন্দর ত্যাগ করেন যাত্রীরা। কোভিড-১৯ নেগেটিভ সার্টিফিকেট থাকায় কাউকেই প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হয়নি।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার এতথ্য নিশ্চিত করেন।

কোভিড-১৯ পরিস্থিতিতে দীর্ঘদিন ধরে সৌদিতে আটকা পড়েন এসব বাংলাদেশি। পররাষ্ট্র মন্ত্রণালয় ও সৌদি আরবের সহযোগিতায় বৃহস্পতিবার দেশে ফেরেন এসব বাংলাদেশি। বাংলানিউজ
Lohagaranews24 Your Trusted News Partner