ব্রেকিং নিউজ
Home | উন্মুক্ত পাতা | বিজ্ঞপ্তি/বিজ্ঞাপন | চট্টগ্রাম দক্ষিণ সড়ক বিভাগে ডিপ্লোমা প্রকৌশলীদের অতিরিক্ত কর্মঘণ্টা পালন

চট্টগ্রাম দক্ষিণ সড়ক বিভাগে ডিপ্লোমা প্রকৌশলীদের অতিরিক্ত কর্মঘণ্টা পালন

ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রম ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের পেশাগত অধিকার সংরক্ষণে ৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে চট্টগ্রাম দক্ষিণ সড়ক বিভাগে কর্মরত ডিপ্লোমা প্রকৌশলীগণ নির্ধারিত কর্মঘন্টার পর অতিরিক্ত ১ ঘন্টা কর্মস্থলে উপস্থিত থেকে দায়িত্ব পালন করেন।

বুধবার (৩ সেপ্টেম্বর) চট্টগ্রাম দক্ষিণ সড়ক বিভাগ কার্যালয়ে বিকেল ৫টায় অফিস ছুটির পরও ডিপ্লোমা প্রকৌশলীগণ কর্মস্থল ত্যাগ না করে অতিরিক্ত ১ ঘন্টা কর্মস্থলে উপস্থিত থেকে স্ব-স্ব দায়িত্ব পালন করেন।

উক্ত কার্যালয়ের উপ-সহকারী প্রকৌশলী মোহাম্মদ দিদারুল ইসলাম জানান, দেশের কারিগরি শিক্ষাব্যবস্থা, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রম ও ডিপ্লোমা প্রকৌশলীদের বিরুদ্ধে অব্যাহত ষড়যন্ত্রের প্রতিবাদে এবং “বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ” এর ঘোষিত ৭ দফা দাবী বাস্তবায়নের স্বপক্ষে আমরা ইতিবাচক আন্দোলন করছি।

জানা যায়, ইতিবাচক আন্দোলনের অংশ হিসেবে আগামী ৫ সেপ্টেম্বর সকাল ১০টায় কাকরাইলস্থ আইডিইবি ভবনে আইডিইবি জেলা শাখাসমূহের সভাপতি ও সাধারণ সম্পাদক, জেলা সংগ্রাম পরিষদের আহ্বায়ক ও সদস্য সচিবদের সাথে কেন্দ্রীয় সংগ্রাম পরিষদ নেতৃবৃন্দের যৌথ মতবিনিময় সভা।

৬ সেপ্টেম্বর সরকারি-বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ, উপাধ্যক্ষ ও ছাত্র প্রতিনিধিদের সাথে কেন্দ্রীয় সংগ্রাম পরিষদ নেতৃবৃন্দের যৌথ মতবিনিময় সভা। ১০ সেপ্টেম্বর বুধবার সকল সরকারি-বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটসমূহের ক্যাম্পাসে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের ৭ দফা দাবির উপর আলোচনা এবং ১৫ সেপ্টেম্বর “যোগ্যতা স্তরের সাথে পেশার অসামঞ্জস্যতা: জাতীয় উৎপাদনশীলতায় এর প্রভাব” বিষয়ক সেমিনার আয়োজন করা হয়েছে। -প্রেস বিজ্ঞপ্তি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!