
নিউজ ডেক্স : চট্টগ্রামে কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী পিতা ও পুত্রের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে ডবলমুরিং থানাধীন ধনিয়ালাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন মো.সগীর (৪২) ও মো.জোনায়েদ (১২)।
এ ব্যাপারে ডবলমুরিং থানার পরিদর্শক (তদন্ত) মো. জহির হোসেন জানান, মো. সগীর মনসুরাবাদ এলাকায় মুদি দোকানি এবং তার ছেলে জোনায়েদ আগ্রাবাদ গণপূর্ত বিদ্যা নিকেতনের পঞ্চম শ্রেণির ছাত্র।

তিনি বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুমড়ে-মুচড়ে যাওয়া মোটরসাইকেলটি থানায় এনে রাখা হয়েছে।
Lohagaranews24 Your Trusted News Partner