
নিউজ ডেক্স : কক্সবাজারের টেকনাফে দুর্বৃত্তদের গুলিতে এক রোহিঙ্গা নাগরিক নিহত হয়েছেন। গতকাল শুক্রবার রাত পৌনে ৯টার দিকে নয়াপাড়া রোহিঙ্গা শিবিরের শালবাগান ক্যাম্পে এ ঘটনা ঘটে।
নিহত মোহাম্মদ হামিদ ওরফে ডাক্তার হামিদ (৪১) নয়াপাড়ার শালবাগান রোহিঙ্গা শিবিরের মোহাম্মদ হোছনের ছেলে। রোহিঙ্গা শিবিরে পল্লী চিকিৎসক হিসেবে কাজ করছিলেন তিনি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোহিঙ্গাদের অস্ত্রধারী একটি দল হামিদকে অস্ত্রের মুখে জিম্মি করে পাহাড়ের কাছে নিয়ে যায়। পরে তাকে গুলি করে পাহাড়ের পাশে রেখে চলে যায়। খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজারে মর্গে পাঠায়।
এ ব্যাপারে টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা শিবিরের পুলিশ ফাঁড়ির পরিদর্শক আব্দুস সালাম জানান, গোলাগুলির খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরে পাহাড়ি এলাকা থেকে একজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে। হত্যাকারীদের গ্রেপ্তারের অভিযান চলছে।
এদিকে ধারণা করা হচ্ছে, গতকাল শুক্রবার সকালে র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত নুরুল আলমের অনুসারী ওই দুর্বৃত্তরা। সহযোগীর মৃত্যুতে ক্ষিপ্ত হয়ে তারা এ ঘটনা ঘটিয়েছে।
Lohagaranews24 Your Trusted News Partner