
ফাইল ছবি
নিউজ ডেক্স : কক্সবাজার সদরের ইসলামাবাদে বন্যহাতির আক্রমণে মো. কালু (৫৫) নামে এক কাঠুরিয়ার মৃত্যু হয়েছে। সোমবার বেলা ১টার দিকে ইউনিয়নের পূর্ব গজালিয়া রাজঘাট বিটের পাহাড়ি জঙ্গলে এ ঘটনা ঘটে।
মৃত কালু পার্শ্ববর্তী ইসলামপুর ইউনিয়নের কৈলাশের ঘোনার আজম উল্লাহর ছেলে। তবে তিনি পরিবার নিয়ে রাজঘাট বিট অফিসের পাশে বসাবাস করতেন।

স্থানীয় ইউপি সদস্য সিরাজুল ইসলাম জানান, কাঠুরিয়া কালু জঙ্গল থেকে ছোট ছোট কাঠের ঢাল সংগ্রহ করতে গিয়েছিলেন। এ সময় একটি বন্যহাতি তাকে আক্রমণ করলে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। প্রশাসনিক অনুমতি নিয়ে সন্ধ্যায় তাকে দাফন করা হয়েছে।
Lohagaranews24 Your Trusted News Partner