
প্রবাসীরা দেশের সূর্য সন্তান ও প্রবাসীদের কল্যাণে আমরা এ স্রোগানে নিয়ে সৌদি আরবে অবস্থানরত বিভিন্ন শহর ও গ্রামে ছড়িয়ে ছিটিয়ে থাকা লোহাগাড়া উপজেলা প্রবাসী ভাইদের কল্যাণে লোহাগাড়া প্রবাসী সমিতি বাস্তবায়নের লক্ষে মক্কা নগরীর মিসফাল্লাহ ডেইফা হোটেল হল রুমে এক মতবিনিময় সভা ডায়মন্ড প্রবাসী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মোঃ-আব্বাস উদ্দিনের সভাপতিত্বে লোহাগাড়া তরুণ ঐক্য ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি তারেক আজিজ চৌধুরীর সঞ্চলনায় স্বাগত বক্তব্য রাখেন জয়যাত্রা টেলিভিশন-সিপ্লাস টিভি প্রতিনিধি খলিল চৌধুরী।
এ সভায় উপস্থিত সবার মতামত ভিত্তিতে ২৯-সদস্য বিশিষ্ট লোহাগাড়া প্রবাসী সমিতি সৌদিআরব আহবায়ক কমিটি গঠিত হয়। সর্বসম্মতিক্রমে-আলহাজ্ব মোঃ-আব্বাস উদ্দিন’কে আহবায়ক ও সাংবাদিক খলিল চৌধুরী’কে সদস্য সচিব করেন। এ কমিটির যুগ্ম-আহবায়ক হলেন যথাক্রমে, হাফেজ মুহাম্মদ শহিদুল্লাহ শিবলী, মোঃ-লোকমান হাকিম, তারেক আজিজ চৌধুরী, এনামুল হক এনাম, মোঃ-কতুব উদ্দিন, মুহাম্মদ এনামুল হক, শেখ আবদুল আজিজ ও এস.এম আবু তাহের।
সম্মানীত নির্বাহী সদস্য’রা হলেন, কাজী সাইফুউদ্দিন ইয়াহিয়া, জাকের হোসেন বাচ্চু, ফারুক জিএমপি, মাওলানা শহিদুল হক, আব্দুর রাজ্জাক, মোঃ- কামাল উদ্দিন, ইয়াছিন আরফাত, মোঃ- নাজিম উদ্দিন, ফরহাদ হোসেন রেজা, নাজিম উদ্দিন হ্নদয়, আমজাত হোসেন তুষার, মুহাম্মদ আসাদ, মুহাম্মদ শোয়াইব, মুহাম্মদ মুরাদ, মোঃ- ওবাইদুল্লাহ, কাইছার হামিদ, মনচুর আহমদ তাসকিন, সালমান মাহমুদ রুবেল ও মোঃ-নাজিম উদ্দিন প্রমুখ।

এ আহবায়ক কমিটি আগামী নতুন বছরের শুরুতে প্রবাসীদের কল্যাণে ও সুখে দু:খে পাশে থাকার প্রত্যয় নিয়ে “লোহাগাড়া প্রবাসী সমিতি”র আত্মপ্রকাশ ও বর্ণাঢ্য মিলন মেলা অনুষ্ঠানের সিদ্ধান্ত হয়। শেষে দেশ ও প্রবাসীদের কল্যাণ ও সবার সুস্বাস্থ্য কামনা করে মোনাজাত করেন, হাফেজ শহিদুল্লাহ শিবলী। -খবর প্রেস বিজ্ঞপ্তির
Lohagaranews24 Your Trusted News Partner