
নিউজ ডেক্স : সাতকানিয়া থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৫ আসামিকে আটক করেছে। আটককৃতদের মধ্যে চার আসামির বিরুদ্ধে আদালতের গ্রেফতারী পরোয়ানা রয়েছে। অপরদিকে মহিউদ্দিন (৪০) কে ৫ লিটার চোলাইমদসহ আটক করে পুলিশ।
গত বুধবার রাতে সাতকানিয়া থানা পুলিশ উপজেলার বিভিন্ন এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করে। আদালতের গ্রেফতারী পরোয়ানা ভুক্ত আসামিরা হলেন, শহীদুল ইসলাম (৩০), মো. আরিফ (২৮), সুফিয়া খাতুন (৬০) ও আব্দুর রহিম (২৬)।

সাতকানিয়া থানার পরিদর্শক ওসি (তদন্ত) মজিবুর রহমান জানান, বিশেষ অভিযান চালিয়ে বুধবার রাতে উপজেলার বিভিন্ন স্থান থেকে পরোয়ানাভুক্ত ৪ আসামিকে গ্রেফতার করা হয়েছে। এসময় চোলাইমদসহ অপর ১জনকে আটক করা হয়। বৃহস্পতিবার সকালে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
Lohagaranews24 Your Trusted News Partner