
নিউজ ডেক্স : সাতকানিয়ার কেওচিয়ায় খালে ভাসমান অবস্থায় থাকা অজ্ঞাত পরিচয়ের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
বুধবার (১৭ জুলাই) সকাল ১০টার দিকে স্থানীয় বুড়ির দোকানের পশ্চিমে হেড মাস্টার পাড়া হাংগর খাল থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়। শার্ট প্যান্ট পরিহিত যুবকের বয়স প্রায় ৪৫ বছর হতে পারে বলে জানিয়েছে পুলিশ।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিউল কবীর জানান, মরদেহটি মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।
Lohagaranews24 Your Trusted News Partner