
নিউজ ডেক্স : সাতকানিয়া উপজলোর নলুয়া ইউনিয়নের মরফলা গ্রামের শীল পাড়ায় গত ৯ মার্চ রাত ১১টায় নিজ ঘরে আগুনে পুড়ে মা-ছেলের করুণ মৃত্যু হয়েছে।
অগ্নিদগ্ধে মারা গেছে মঞ্জু শীল (৩৫) ও তার ছেলে অমিত শীল (১২)। এ ঘটনায় আগুনে দগ্ধ হয়েছে মেয়ে পূর্ণিমা শীল (১৭)। তার দুই পা পুড়ে গেছে। সে বর্তমানে শীল চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন।

সাতকানিয়া থানা সূত্রে জানা গেছে, রান্না ঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত। এতে দগ্ধ হয়ে মঞ্জু শীল ও তার ছেলে অমিত শীলের মৃত্যু এবং কন্যা পূর্ণিমা শীল গুরতর আহত হয়।
খবর পেয়ে সাতকানিয়া ফায়ার সার্ভিসের দুটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
Lohagaranews24 Your Trusted News Partner