
নিউজ ডেক্স : চট্টগ্রাম-কক্সবাজার হাইওয়ের পটিয়া কমল মুন্সির হাট এলাকায় বাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সাতকানিয়ার শঙ্কু দাশ বড়ুয়া (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস কর্মকর্তারা।
আজ ৩ জুলাই বুধবার ভোর ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিস কর্মীরা গিয়ে উদ্ধার অভিযান চালান।

পটিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মিজানুর রহমান জানান, কমলমুন্সির হাট এলাকায় সিএনজি অটোরিকশা ও শ্যামলী পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এসময় আরও একজন আহত হয়েছে।
সিএনজি অটোরিকশাটি বেপরোয়া গতিতে চালাচ্ছিল বলে প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে জানান পুলিশ কর্মকর্তা মিজানুর রহমান।
Lohagaranews24 Your Trusted News Partner