
নিউজ ডেক্স : সাতকানিয়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দ্রুতগতির ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন।
নিহতের নাম ফরিদুল আলম (৩৫)। তিনি কেঁওচিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আশেকের পাড়ার আব্দুল খালেকের পুত্র।
বুধবার (১২ মে) রাত ১০টার দিকে সাতকানিয়া পাবলিক স্কুল অ্যান্ড কলেজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বাংলানিউজ

দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আব্দুর রব জানান, রাস্তা পারাপারের সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ওই ব্যক্তি নিহত হন। মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। ট্রাকটি চিহ্নিত করার চেষ্টা চলছে।
Lohagaranews24 Your Trusted News Partner