
এলনিউজ২৪ডটকম : চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলার বার আউলিয়া মাজার গেইট এলাকায় বাইসাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে যাত্রীবাহী বাস রাস্তার পাশে থাকা গাছের সাথে ধাক্কা দেয়।
আজ শনিবার (১৪ ডিসেম্বর) বেলা ১২টায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ ইয়াছিন আরফাত।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, চট্টগ্রাম শহরমুখী দ্রুতগতির যাত্রীবাহী একটি বাস বাইসাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা দেয়। এতে বাসের সম্মুখভাগ ক্ষতিগ্রস্ত হলেও কেউ হতাহত হয়নি।
খবর পেয়ে দোহাজারী হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে দুর্ঘটনা কবলিত বাসটি তাদের হেফাজতে নেয় বলে জানা গেছে।
Lohagaranews24 Your Trusted News Partner