
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ার চুনতিতে ৪ হাজার পিস ইয়াবাসহ দুই পাচারকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৪ জুলাই) রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ইউনিয়নের জাঙ্গালিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এ সময় পাচারকাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হল, কক্সবাজারের ঈদগাঁও কোনকারখীল ৯ নং ওয়ার্ডের নুরুল হুদার পুত্র ইফতিয়াদ হুদা মিশু (২১) ও কক্সবাজার সদর থানার খুরুশকুল ৭ নং ওয়ার্ডের মতিউর রহমানের পুত্র তারেকুর রহমান (২০)।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আতিকুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামমুখী একটি মোটরসাইকেলে তল্লাশি করা হয়। এ সময় তাদের কাছ থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা রুজু করা হয়। শুক্রবার (১৫ জুলাই) সকালে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।

Lohagaranews24 Your Trusted News Partner