
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ায় পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ ২২ আগষ্ট বৃহস্পতিবার বিকেল ৫টায় উপজেলার আধুনগর আখতারিয়া পাড়ায় এ ঘটনাটি ঘটে। নিহত শিশুর খালু আজিজুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত শিশু আবদুল্লাহ (২) ওই এলাকার প্রবাসী ডাঃ সাহাবুদ্দিনের পুত্র ও মরহুম মুক্তিযোদ্ধা ডাঃ মোস্তাফিজুর রহমানের নাতি।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনারদিন সকলের আগোচরে খেলাচ্ছলে বাড়ির দক্ষিণ পাশে পুকুরের পানিতে পড়ে যায়। দীর্ঘক্ষণ বাড়ির লোকজন শিশুটিকে দেখতে না পেয়ে খোঁজাখুজি শুরু করে দেয়। পরে পুকুরের পানিতে ভাসমান অবস্থায় শিশুটিকে দেখা পান। স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে লোহাগাড়া উপজেলা সদরের এক বেসরকারী হাসপাতালে নিয়ে গেলে কর্তৃব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন।
একইদিন রাত ১০টায় আধুনগর আখতারিয়া মাদ্রাসা মাঠে শিশুটির নামাজে জানাজা শেষে দাফন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
Lohagaranews24 Your Trusted News Partner