
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ায় দ্বিতীয় করোনা রোগী শনাক্ত হয়েছে। সে গত ২৭ এপ্রিল রাতে ঢাকা থেকে উপজেলার পদুয়া ইউনিয়নের আঁধারমানিক এলাকায় নিজ বাড়িতে আসেন। বাড়িতে আসার পর থেকে তিনি হোম আইসোলেশনে আছেন।
সোমবার (৪ মে) রাতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ হানিফ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ঢাকা থেকে আসা ২৭ বছরের এক যুবকের নমুনা সংগ্রহ করে গত ২৮ এপ্রিল চট্টগ্রাম বিআইটিআইডিতে পাঠানো হয়েছিল। সোমবার রাতে তার রিপোর্টে করোনা পজেটিভ আসে। বর্তমানে তিনি বাড়িতে হোম আইসোলেশনে রয়েছেন ও সুস্থ আছেন। তার চিকিৎসার ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে। ধারণা করা হচ্ছে ঢাকায় কোন করোনাভাইরাস বহনকারী ব্যক্তির সংস্পর্শে এসে সংক্রমিত হয়েছেন। তবে ঢাকা থেকে আসার পর থেকে তিনি আলাদা রুমে বসবাস করে আসছেন বলে জানা গেছে।

লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তৌছিফ আহমেদ জানান, করোনা পজেটিভ আসা যুবকটি ঢাকা থেকে আসার পর থেকে হোম আইসোলেশনে আছেন। তার বাড়িটি লকডাউন ঘোষণা করার প্রস্তুতি চলছে। উল্লেখ্য, গত ১ মে রাতে লোহাগাড়ায় প্রথম করোনা রোগী সনাক্ত হয়েছিল এক স্বাস্থ্যকর্মী।
Lohagaranews24 Your Trusted News Partner