
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ায় বিশেষ অভিযান চালিয়ে ২ আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। গত ২৫ অক্টোবর দিনগত রাতে পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। তাদের মধ্যে একজন সাজাপ্রাপ্ত ও অপরজন গ্রেফতারী পরোয়ানাভূক্ত আসামী বলে জানান লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম।
গ্রেফতারকৃতরা হল লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া চাকফিরানী এলাকার মৃত নুরুল আলমের পুত্র মোঃ বেলাল উদ্দিন উপজেলার চরম্বা মজিদার পাড়ার মৃত কালা মিয়ার পুত্র মোঃ এরফান।

থানা সূত্রে জানা যায়, বেলাল উদ্দিন সাজাপ্রাপ্ত ও মোঃ এরফান গ্রেফতারী পরোয়ানাভূক্ত আসামী। লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলামের নির্দেশে অভিযান পরিচালনা করেন এসআই আহসান হাবিব ও এসআই মাঈন উদ্দিন। আজ শুক্রবার তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে থানা সূত্রে প্রকাশ।
Lohagaranews24 Your Trusted News Partner