
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ার চুনতিতে তিন হোটেল মালিককে ৬ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (৪ জুলাই) ইউনিয়নের ডেপুটি বাজারে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহজাহান।
জরিমানা আদায় করা হয়েছে জাহাঙ্গীর আলমের মালিকানাধীন রাজ হোটেলকে ২ হাজার টাকা, এনামুল হকের মালিকানাধীন মায়ের দোয়া হোটেলকে ২ হাজার টাকা ও মো. শাহাবুদ্দিনের মালিকানাধীন শাহাবুদ্দিন হোটেলকে ২ হাজার টাকা।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ধারায় তাদের কাছ থেকে এ জরিমানা আদায় করা হয়েছে। এছাড়া একইদিন লোহাগাড়া সদর ইউনিয়নের পূর্ব হাজির পাড়ায় মো. আজিম নামে এক ব্যক্তি জনসাধারণের সরকারি রাস্তা দখল করে বাড়ি নির্মাণ করছিল। সরেজমিন পরিদর্শনে গিয়ে তা দখলমুক্ত করা হয়েছে। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

Lohagaranews24 Your Trusted News Partner