
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়া থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চোলাইমদসহ এক দম্পতিকে গ্রেফতার করেছে। গত মঙ্গলবার (১৬ অক্টোবর) ভোররাতে নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হল উপজেলার পদুয়া ইউনিয়নের উত্তর জলদাশ পাড়ার সুনিল জলদাসের পুত্র ছোটন জলদাস (৩২) ও ছোটন জলদাশের স্ত্রী সবিতা (২৬)।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে লোহাগাড়া থানার পরিদর্শক (তদন্ত) কাজী মাসুদ ইবনে আনোয়ার অভিযান চালিয়ে ৩০ লিটার চোলাইমদসহ তাদেরকে গ্রেফতার করে।
পরিদর্শক (তদন্ত) জানান, এ দম্পত্তি পেশাগতভাবে মাদক ব্যবসায়ী। দুর্গোৎসবকে কেন্দ্র করে তারা মাদক বিক্রির জন্য আরো বেপরোয়া হয়ে উঠেছে।
গ্রেফতারকৃত দম্পতির বিরুদ্ধে লোহাগাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে । পরদিন তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগেও তাদের বিরুদ্ধে একই অপরাধে মামলা রয়েছে বলে থানা সূত্রে প্রকাশ।
Lohagaranews24 Your Trusted News Partner