
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ায় পাঁচ মাদক মামলার আসামীকে ইয়াবাসহ গ্রেফতার করেছেন পুলিশ। গত ৯ ডিসেম্বর রবিবার রাতে তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয় বলে সাংবাদিকদের জানিয়েছেন লোহাগাড়া থানার ওসি (তদন্ত) কাজী মাসুদ ইবনে আনোয়ার।
গ্রেফতারকৃত মোস্তাকিম হায়দার প্রকাশ রিপন (২৯) উপজেলার আমিরাবাদ দর্জিপাড়ার আবদুস ছালামের পুত্র।

থানা সূত্রে প্রকাশ, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে নিজ বাড়ি থেকে ১০০ পিচ ইয়াবাসহ গ্রেফতার করা হয়। লোহাগাড়া থানায় তার বিরুদ্ধে ইতোপূর্বে ৫টি মাদক মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন যাবত ইয়াবা ব্যবসা চালিয়ে আসছে বলে জানা গেছে।
গ্রেফতারকৃতের বিরুদ্ধে লোহাগাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। আজ ১০ ডিসেম্বর সোমবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে থানা সূত্রে প্রকাশ।
Lohagaranews24 Your Trusted News Partner