ব্রেকিং নিউজ
Home | ব্রেকিং নিউজ | লোহাগাড়ায় শ্বশুর বাড়ি যাওয়া হলো না যুবতীর, ঝুলন্ত মরদেহ উদ্ধার

লোহাগাড়ায় শ্বশুর বাড়ি যাওয়া হলো না যুবতীর, ঝুলন্ত মরদেহ উদ্ধার

এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ায় জান্নাতুল ফেরদৌস (২২) নামে এক যুবতীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ মে) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার কলাউজান ইউনিয়নের ৯ নাম্বার ওয়ার্ডের আদারচর দর্জিপাড়ার নিজ বসতঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত জান্নাতুল ফেরদৌস একই এলাকার রফিক মিয়ার কন্যা। স্থানীয় ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান খোরশেদ আলম ভুট্টো ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, কয়েক মাস আগে পুটিবিলা ইউনিয়নের প্রবাসী নাজিম উদ্দিনের সাথে জান্নাতুল ফেরদৌসের বিয়ে হয়। তবে অনুষ্ঠানিকভাবে তাকে শ্বশুর বাড়িতে নিয়ে যাওয়া হয়নি। কিছুদিন আগে তার মানসিক সমস্যা দেখা দেয়। ঘটনারদিন ভোর ৫টা থেকে সকাল সাড়ে ৯টার মধ্যে যে কোনো সময় পরিবারের সকলের অগোচরে নিজ শয়নকক্ষে ওড়না দিয়ে ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দেয়। একপর্যায়ে পরিবারের লোকজন তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।

লোহাগাড়া থানার এসআই মো. রবিউল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে যুবতীর মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত মরদেহ থানা হেফাজতে রয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!