
নিউজ ডেক্স : বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয় থেকে দালালচক্রের ২১ সদস্যকে আটক করেছে র্যাব।
রবিবার (১৩ জুন) দুপুরের নগরের নতুনপাড়া এলাকার বিআরটিএ কার্যালয় থেকে তাদের আটক করা হয়েছে জানিয়েছেন র্যাব-৭ এর সহকারী পরিচালক মো. নুরুল আবছার। বাংলানিউজ
তিনি বলেন, দালাল চক্রের উৎপাতে বিআরটিএতে সেবাগ্রহণে হয়রানীর শিকার হচ্ছেন গ্রাহকরা। এছাড়া মোটরযান ও ড্রাইভিং রেজিষ্ট্রেশন করতে আসা গ্রাহকদের কাছ থেকে অবৈধভাবে টাকা দাবি করে এই সংঘবদ্ধ দালালচক্রটি। এমন অভিযোগের প্রেক্ষিতে অভিযান চালিয়ে ২১ জন দালালকে আটক করা হয়েছে। অভিযান চলমান রয়েছে।

Lohagaranews24 Your Trusted News Partner