
এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ায় বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্তদের মাঝে ৬০ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১১ জুলাই) চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য রেঞ্জ কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ক্ষতিগ্রস্তদের মাঝে এই চেক তুলে দেন রেঞ্জ কর্মকর্তা মো. গাজী বাহার উদ্দিন।

এই সময় তিনি বলেন, বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ চট্টগ্রামের বিভাগীয় কর্মকর্তা আবু নাছের মোহাম্মদ ইয়াছিন নেওয়াজের নির্দেশে বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্তদের মাঝে এ চেক তুলে দেয়া হয়।
সরকারের নির্দেশনায় হাতি সংরক্ষণে বন বিভাগ অত্যন্ত আন্তরিক ও তৎপর রয়েছে। খাবারের খোঁজেজ হাতিগুলো লোকালয়ে ঢুকছে। হাতি আসা-যাওয়ার ক্ষেত্রে আপনারা বাঁধা সৃষ্টি করবেন না। হাতির ওপর আক্রমণ করবেন না। প্রয়োজনে সরকারের দায়িত্বরত কর্মকর্তাদের সহযোগিতা নেবেন।
ক্ষতিগ্রস্তরা হলেন উপজেলার চুনতি ইউনিয়নের কালো সিকদার পাড়ার ছৈয়দ নুর ও বড়হাতিয়া ইউনিয়নের আমতলী গফুর মুন্সি পাড়ার আবুল কাশেম। জানা যায়, বন্যহাতির আক্রমণে তাদের ক্ষেতের ক্ষয়ক্ষতি হয়েছিল।
Lohagaranews24 Your Trusted News Partner