ব্রেকিং নিউজ
Home | ব্রেকিং নিউজ | লোহাগাড়ায় গভীর রাতে অভিযান, এক্সেভেটর জব্দ

লোহাগাড়ায় গভীর রাতে অভিযান, এক্সেভেটর জব্দ

এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ায় সাড়াশি অভিযান চালিয়ে ২টি এক্সেভেটর জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। রোববার (২২ ফেব্রুয়ারি) দিনগত গভীর রাতে উপজেলার আমিরাবাদ, আধুনগর ও কলাউজান ইউনিয়নে এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম। তিনি জানান, উপজেলার বিভিন্ন এলাকায় অবৈধভাবে ফসলী জমির টপসয়েল কাটার খবরে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের উপস্থিতি টের মাটি কাটায় জড়িতরা পালিয়ে যায়। এ সময় আধুনগর বড়–য়া পাড়া ও কলাউজান এলাকা থেকে মাটি কাটায় ব্যবহৃত ২টি এক্সেভেটর জব্দ করা হয়েছে। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে সেনাবাহিনী, পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!