
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়া উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন এম. ইব্রাহিম কবির।
বৃহস্পতিবার (২ জুন) স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মমতাজ বেগম স্বাক্ষরিত এক অফিস আদেশ প্রেরণ করা হয়।
জানা যায়, উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল চিকিৎসার জন্য দেশের বাইরে অবস্থান করায় উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান এম ইব্রাহিম কবিরকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালনের নির্দেশ দেয়া হয়েছে।

Lohagaranews24 Your Trusted News Partner