
নিউজ ডেক্স : চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের লাশ ঘরের পাহারাদার মো. সেলিমকে (৪৮) তিন দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত।
৩২ বছর বয়সী এক নারী ও ১২ বছর বয়সী অপর এক কিশোরীর লাশের সাথে বিকৃত যৌনচার বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের আবেদনের প্রেক্ষিতে তাকে রিমান্ডে পাঠানো হয়। আজ মঙ্গলবার দুপুরে চট্টগ্রামের অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আব্দুল হালিমের আদালত তার রিমান্ড মঞ্জুর করে।
নগর পুলিশের এডিসি (প্রসিকিউশন) কামরুল হাসান বিষয়টি নিশ্চিত বলেন, “মো. সেলিমের চারদিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়। শুনানি শেষে ম্যাজিস্ট্রেট তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। গতকাল সোমবার দুপুরে পাঁচলাইশ থানার এক মামলায় হাসপাতাল এলাকা থেকে মো. সেলিমকে গ্রেপ্তার করে সিআইডি।”

সিআইডি সূত্র জানায়, গত বছরের ফেব্রুয়ারি ও এপ্রিলে হাসপাতালের লাশ ঘরে আনা ১২ বছর বয়সী কিশোরী ও ৩২ বছর বয়সী অপর এক নারীর লাশের সাথে বিকৃত যৌনাচারে জড়িত মো. সেলিম। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে অপরাধ স্বীকারও করেছে। সিআইডি সূত্র আরো জানায়, লাশের ময়নাতদন্তে দুই মরদেহের সোয়াবে মো. সেলিমের শুক্রাণু পাওয়া যায়। -আজাদী অনলাইন
Lohagaranews24 Your Trusted News Partner