
নিউজ ডেক্স : বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের হারগাজার একটি ছড়া থেকে অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে। আজ ৩০ মে সকালে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ইশরাত সিদ্দিকা।
এ সময় মালিকানাবিহীন বালু উত্তোলনের মেশিন ও পাইপ জব্দ করা হয়। পরে মেশিনটি আগুনে পুড়িয়ে দেয়াসহ পাইপগুলো নষ্ট করা হয়।

জানা যায়, হারগাজার ছড়া থেকে অবৈধভাবে বালু তুলে আসছিল একটি চক্রটি। এতে ছড়ার দু’পাড় ভেঙ্গে যাচ্ছে এবং পরিবেশে উপর মারাত্মক প্রভাব ফেলছে। গোপন সংবাদের ভিত্তিতে সহকারী কমিশনার (ভূমি) এ অভিযান পরিচালনা করেন।
Lohagaranews24 Your Trusted News Partner