
এলনিউজ২৪ডটকম : প্রত্যেক রোগীদের সেবা নিশ্চিত করতে আমরা বদ্ধ পরিকর। ব্যবসার স্বার্থে নয়, সেবার মন-মানসিকতা নিয়ে কাজ করতে হবে। সেবার মান যেন ম্লান না হয়ে যায় সেদিকে খেয়াল রাখতে হবে। মানবতার সেবা দিয়ে সৃষ্টিকর্তাকে সন্তুষ্ট করতে হবে। গত ২২ মে সোমবার রাতে লোহাগাড়া মা-মণি হাসপাতালের সাধারণ সভায় সভাপতির বক্তব্যে হাসপাতালের প্রতিষ্ঠাতা পরিচালক এম. এ. কাশেম এসব কথা বলেন। হাসপাতালে কর্মরত-কর্মচারীদের উদ্দেশ্যে তিনি বলেন, প্রত্যেক রোগী ও তাদের অভিভাবকদের সাথে ভালো ব্যবহার করতে হবে। এমন কোন ব্যবহার করবেন না যাতে রোগী ও তাদের অভিভাবক কষ্ট পাই। তিলে তিলে গড়ে তোলা এই হাসপাতালের সুনাম অক্ষুন্ন রাখতে সবাইকে সচেষ্ট থাকতে হবে।
হাসপাতাল মিলনায়তনে আয়োজিত সাধারণ সভায় প্রধান অতিথি ছিলেন লোহাগাড়া মা-মণি হাসপাতালের ম্যানেজিং ডাইরেক্টর ডাঃ অলক বাহাদুর নেওয়ার। উদ্বোধক ছিলেন লোহাগাড়া মা-মণি হাসপাতালের সচিব ডাঃ আকতার আহামেদ।

বিশেষ অতিথি ছিলেন ডাঃ মনজুরুল ইসলাম, ডাঃ হেলাল উদ্দীন, ল্যাবটেকনিশিয়ান অজয় দেব, লোহাগাড়া মা-মণি হাসপাতালের ম্যানেজার মোঃ জামাল হোসেন, সাংবাদিক রায়হান সিকদার।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এক্সরে টেকনিশিয়ান তরুন চাকমা, সুপার ভাইজার সিরাজ উদ্দীন, মেডিক্যাল সুপার ভাইজার সরওয়ার কামাল, সুপার ভাইজার খালেদ বিন আলী, রিসিপশনিষ্ট হাছিনা আক্তার, সিনিয়র ব্রাদার নুরুল আবচার, সিনিয়র নার্স জারিয়া, লিজা, মাওয়া সহ অন্যান্য কর্মকর্তা কর্মচারী বৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সাংবাদিক আতাউর রহমান মাসুদ।
Lohagaranews24 Your Trusted News Partner