
এলনিউজ২৪ডটকম : যাত্রীবেশে ইয়াবা পাচারকালে দুই জনকে গ্রেফতার করেছে লোহাগাড়া থানা পুলিশ।
সোমবার (১০ জুলাই) রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলার চুনতি এলাকা থেকে তাদেরকে গ্রেফতার গ্রেফতার করা হয়। পরদিন মঙ্গলবার সকালে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন উপজেলার আমিরাবাদ স্কুল রোড এলাকার মৃত আহমদ ড্রাইভারের পুত্র মো. সেলিম সিকদার প্রকাশ সিকদার সেলিম (৪২) ও কক্সবাজারের উখিয়া থানার কুতুপালং এলাকার মো. কামাল হোসেনের পুত্র মো. রমজান (২৩)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম শহরমুখী একটি দূরপাল্লার বাসে তল্লাশী চালানো হয়। এ সময় তাদের কাছ থেকে এক হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। তারা ইয়াবাগুলো কক্সবাজার থেকে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকের হোসাইন মাহমুদ জানান, তাদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
Lohagaranews24 Your Trusted News Partner